ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার হওয়া শিশুটির নাম হামিম (৭)। সে দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে।

    গত সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ রয়েছে বলে পরিবার জানায়।
    পরিবার ও স্থানীয়রা জানায়, গত সোমবার সকাল থেকে হামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা । আত্মীয়-স্বজনের বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে শিশুটির সন্ধানে খোঁজ নেওয়া হয়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি।  মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক আলমাস মৌলভির আমবাগানের (খেঁসারি ডাল) ক্ষেত থেকে হামিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

    এদিকে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও রাজশাহীর সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশু হামিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

     

     


    ফেরদৌস সিহানুক শান্ত/ চাঁপাইনবাবগঞ্জ

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ