ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তফসিল ঘোষণা

    সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তফসিল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

    তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ (মঙ্গলবার ও বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

    তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন পত্র জমা, ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন পত্র বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

    কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কার্যকরী কমিটির ১ ফেব্রুয়ারির ১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক কার্যকরী কমিটির ৭টি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সিনিয়র আইনজীবী এ. ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচনী সাব-কমিটি (নির্বাচন কমিশন) গঠন করা হয়েছে বলেও জানানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ