ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

     কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।    

    এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, স্বাধীরতা ব্যাংকার্স পরিষদ সদস্য সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত,চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ সবুজ প্রমূখ।  

    উল্লেখ্য, গত সোমবার (২১ ফেব্রুয়ারি) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত এর নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে যান ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন। এর আগে বুকে ব্যথা নিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের।

    পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসা শেষে গত ২৬ ডিসেম্বর তিনি হাসপাতাল ছাড়েন। ২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অ্যানজিওগ্রামে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পেয়েছিলেন চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণ করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা চলে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন