ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

    বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
    বাকেরগঞ্জে দুর্ঘটনা কবলিত ট্রাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের বাকেরগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ সময় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শনিবার (০৮ মে) ভোরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপজেলার লহ্মীপাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাম রায়হান (১৮)।  আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, সিমেন্ট  বোঝাই করে একটি ট্রাক বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

    এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার শিকার ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

    বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, নিহত যুবকের নাম রায়হান। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরের নুরুল ইসলাম মাস্টারের ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। সে তার চাচাতো ভাই ট্রাক চালকের সাথে ট্রাকটিকে চেপে পটুয়াখালীর দিকে যাচ্ছিল।

     


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ