ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে এমপির মতবিনিময়

    নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে এমপির মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ টি ইউনিয়নের দলীয় প্রতিকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সহ মহিলা সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সাংসদ মোতাহার হোসেন এমপি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দু ।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)  উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূল্যক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

    উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের আয়োজনে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ারা হোসেন দুলুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সম্পাদক,  জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড.সফুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ অন্যান্যরা ।

    হাতীবান্ধা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, একটি ইউনিয়ন পরিষদে যতজন সদস্য রয়েছে  তারা সবাই সরকারি সুযোগ সুবিধা ভাগ করে নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতীবান্ধা উপজেলার অনেক উন্নয়ন করেছে তাই সামনে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককের কাজ করে আবারও উন্নয়ন করার সুযোগ দিতে হবে৷

    তিনি আরও বলেন, একমাত্র ইউনিয়ন পরিষদই পারে ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক মানুষের সেবা করতে। তাই সাধারণ মানুষের কথা শুনতে হবে, তাদের সুখে দূঃখে তাদের পাশে থাকতে হবে ৷ সব সময় মানুষের মঙ্গল এবং এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে৷
    অনুষ্টানে ইউপি চেয়ারম্যান, সদস্য, ও মহিলা সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন