ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • হেলিকপ্টারে এসে বউ ছাড়াই ফিরে গেলেন বর

    হেলিকপ্টারে এসে বউ ছাড়াই ফিরে গেলেন বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহা ধুমধামে চলছিল বিয়ের আয়োজন। বিশাল তোরণ ও প্যান্ডেল সাজিয়ে বরপক্ষকে বরণ করতে প্রস্তুত কনেপক্ষ। বর আসছে হেলিকপ্টারে—এমন খবরে এলাকার উৎসুক জনতা বিয়েবাড়ির আশেপাশে ভিড় করেন। শেষ পর্যন্ত বর আসেন হেলিকপ্টারে। কিন্তু বিয়ে আর হলো না। কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তাই কনে ছাড়াই ফিরে যেতে হয়েছে বর শাহজালাল মিয়াকে (৩০)।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে। পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জায়গায় এ বিয়ের আয়োজন করা হয়। বর শাহজালাল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামে। তার বাবার নাম আলেক মিয়া। কনে সোনিয়া আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদার ও মা সুমী আক্তারের (দুবাই প্রবাসী) মেয়ে। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন আগে শাহজালাল মিয়ার সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয় আজ শুক্রবার।

    কিন্তু কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে উপস্থিত হন প্রশাসনের লোকজন। পরে বর ও কনের কাগজপত্র যাচাই করে কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে কনের জন্মনিবন্ধন সনদ চাওয়া হয়। পরে সেটি যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হলে দুপক্ষের মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়েটি বন্ধ করে দুই পক্ষের মুচলেকা নেওয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন