ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • করোনা আক্রান্ত কঙ্গনা

    করোনা আক্রান্ত কঙ্গনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার অন্য কাউকে আক্রমণ নয়, বরং নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সামাজিকমাধ্যমে অভিনেত্রী নিজেই জানালেন এ খবর।

    কিছুদিন আগেই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার। তাই ইনস্টাগ্রামেই জানালেন তার করোনা আক্রান্ত হওয়ার কথা। জানালেন, শরীরে মারণ ভাইরাসের উপসর্গ রয়েছে। আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের 'কুইন'।  

    যোগব্যায়াম পোজে ছবি দিয়ে কঙ্গনা লেখেন, ‘আমি ক্লান্ত অনুভব করছিলাম। চোখে জ্বালাভাব করছিল। হিমাচল যাব ভাবছিলাম তাই গতকাল করোনা টেস্ট করাই। আজ রেজাল্ট পজিটিভ এসেছে। ’

    অভিনেত্রী আরও লেখেন, ‘আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না। এখন জেনে গেছি, এবার ধব্বংস করব। ’ 

    অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা কিছু সময়ের ফ্লু ছাড়া আর কিছু নয়। ’

    বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জন্য চর্চায় রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। টুইটার ইতোমধ্যেই তার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সাসপেন্ড করেছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ