ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচনী সভা

    মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের নির্বাচনী সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের আসন্ন ত্রী-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘ রেজি নং-১১৬০ এর নিজস্ব কার্যালয়ের সামনে মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের সভাপতি আব্দুর রব ব্যাপারী'র সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    এ বার্ষিক সাধারণ সভায় আগামী সোমবার (২৮ মার্চ) মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘ রেজি নং-১১৬০ এর নির্বাচন উপলক্ষে তিন সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী বোর্ড নির্বাচিত হয়।

    মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান চেয়ারম্যান, মোংলা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন সদস্য সচীব এবং মোংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন কে সদস্য করে নির্বাচনি বোর্ডের কমিটি করা হয়।

    এসময় অন্যন্যদের মধ্যে মোংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘের সাধারণ সম্পাদক মীর হাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ দোলোয়ার হোসেন সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন