ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

    বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদ্রাসা পড়ুয়া  ৮ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।   এ ঘটনায় শিশুটির দাদা বোয়ালমারী থানাধীন ডহরনগর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরমের্শ^দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে মুদি ব্যবসায়ী রামকৃষ্ণ (৬০)এর দোকানে ২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টার দিকে ময়েনদিয়া হাফসা (রা.) মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণির  এক শিক্ষার্থী খাবার কিনতে গেলে রামকৃষ্ণ শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে যৌন নিপীড়ন চালায়। শিশুটি মাদ্রাসায় ফিরে বিষয়টি মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিনকে জানালে ঘটনাটি জানাজানি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ জনরোষ থেকে রামকৃষ্ণকে রক্ষা করেন পরমের্শ^দী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও মাদ্রাসাটির মুহতামিম মাওলানা জমির উদ্দিন।
    খবর পেয়ে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থালে পৌঁচ্ছে অভিযুক্ত রামকৃষ্ণকে আটক করে। ডহরনগর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  

    বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ধারায় মামলা প্রক্রিয়াধীন।

    শরিফুল ইসলাম শাহরিয়ার/ ফরিদপুর

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন