ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শিয়াল বাড়ি-২, রাশেদ-মৌসুমীর ঈদ নাটক

    শিয়াল বাড়ি-২, রাশেদ-মৌসুমীর ঈদ নাটক
    রাশেদ-মৌসুমীর শিয়াল বাড়ি-২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ঈদে ‘শিয়াল বাড়ি’ নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলো। আসন্ন ঈদ উপলক্ষে এলো ‘শিয়াল বাড়ি’ নাটকের সিক্যুয়েল। ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘শিয়াল বাড়ি-২’ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী রাশেদ সীমান্ত এবং মৌসুমী হামিদ।

    টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে ও আল হাজেনের পরিচালনায় এই নাটকে আরো অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, মৌমিতা মৌ, মিলন ভট্ট, সেলি আহসানসহ অনেকে।

    নাটকে গ্রামের যুবক আসমান এবং তার বন্ধু-বান্ধবরা মিলে মিতালী উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঠিক এই সময়ে পৈতৃক ভিটা দেখতে তাদের গ্রামে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রেমা। গ্রামের মানুষের অনুরোধে স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যে নাটক হচ্ছে তাতে নায়িকা হিসাবে অভিনয় করতে রাজী হয় প্রেমা। কিন্তু সে পথে বাঁধা হয়ে দাঁড়ায় শিয়াল বাড়ির কন্যা যাদু মণ্ডলের (বড় শিয়াল) মেয়ে এবং মধু মণ্ডলের (ছোট শিয়াল) বোন শাবানা। সে ঘোষণা দেয় তাকে নাটকের নায়িকা বানানো না হলে কোন অবস্থাতেই নাটক মঞ্চস্থ করতে দেবে না। আসমান বাহিনী শাবানাকে নানানভাবে বুঝানোর চেষ্টা করে, ‘অভিনয় এত সোজা না, হাজার হাজার মানুষের সামনে অভিনয় করতে হবে এটা খুবই কঠিন কাজ। অন্যদিকে নায়িকা প্রেমা যদি নাটকে অংশগ্রহণ করে তাহলে এটা হবে তাদের জন্য বড় অর্জন এবং অনুষ্ঠানটিও সার্থক হবে’। কিন্তু কোন অবস্থাতেই মানতে নারাজ শাবানা। তার বিশ্বাস সে যদি নায়িকা হতে পারে তাহলে তাদের বাড়ির নাম শিয়াল বাড়ির পরিবর্তে নায়িকা বাড়ি হয়ে যাবে। শাবানা তার বাপ ভাইকে দিয়ে আসমানকে নানানভাবে প্রেসার সৃষ্টি করে যাতে করে তাকে নায়িকা বানানো হয়। শুরু হয় নতুন যুদ্ধ, ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।

    ঈদের ৭দিন রাত ১০.৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘শিয়াল বাড়ি-২’।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ