ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • 'ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই'

    'ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আজ সোমবার ‘সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ ময়মনসিংহ মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বেঈমানি করেছে। তারা বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি দিয়েছে? সংবিধান লঙ্গন করে জনগণকে কৃতদাসে পরিণত করা হয়েছে। দেশে আজ অনেক টিভি চ্যানেল, কিন্তু কথা বলার স্বাধীনতা নেই।’

    সমাবেশে মির্জা ফখরুল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিন্দা জানান। তিনি বলেন, ‘কৃষক তার উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলাম কারণ আমরা এমন একটি দেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে কোনো বিভেদ থাকবে না। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে। শুধু নিজেরা বড়লোক হচ্ছে। তারা নিজেরা নিজেদের পকেট ভারি করছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ