ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • 'বিএনপির চাহিদা অনুযায়ী মঙ্গল গ্রহ থেকে সিইসি আনতে হবে'

    'বিএনপির চাহিদা অনুযায়ী মঙ্গল গ্রহ থেকে সিইসি আনতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সমালোচনা করে কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘বিএনপির চাহিদা অনুযায়ী মঙ্গল গ্রহ থেকে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) আনতে হবে। পাকিস্তান থেকে আনলেও মনে হয় বিএনপি সমর্থন করবে।’ আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচন কোনোটাই চায় না বিএনপি। কিন্তু কমিশনে যারা নিয়োগ পেয়েছেন তারা দক্ষ। এই কমিশনের মাধ্যমেই সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’ 
     
    মন্ত্রী রাশিয়া ইউক্রেন বিষয়ে ডা. আব্দুর রাজ্জাক বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশ কোনো পক্ষ নিচ্ছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সরকার পর্যবেক্ষণ করছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন।’ 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ