ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • হাতীবান্ধায় আদা চাষে সফল কৃষক জাহিদুল

    হাতীবান্ধায় আদা চাষে সফল কৃষক জাহিদুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কৃষি বিভাগের সহায়তায় উপজেলার ফকির পাড়া ইউনিয়নের বুড়া সাড়ডুবি এলাকার কৃষক জাহিদুল ইসলাম গত এক বছর আগে আদা, পিয়াঁজের ফুল ও চিয়া চাষ শুরু করেন। সেই আলোকে কৃষক জাহিদুল ইসলাম ৫০ শতক জমিতে আদা চাষ করেন, ৩০৫ দিন পর কৃষি বিভাগের জেলার উপ-পরিচালক শামিম আশরাফ ও জেলা প্রশাসক আবু জাফর সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায় প্রতি হেক্টোরে কৃষি বিভাগের তার্গেট ৩৮ টন  হলেও জাহিদুল ইসলামের পরিশ্রম ও কৃষি কর্মকর্তাদের সার্বিক ব্যবস্থাপনায় ৫০ শতক জমিতে ৮ টন আদা ফলন হয়।

    এসময়  জেলা প্রশাসক ও কৃষি উপ- পরিচালক শামিম আশরাফ, জাহিদুল ইসলামের আদা, পিঁয়াজের ফুল ও চিয়া চাষের প্রশংসা করে  বলেন  আমাদের দেশিও  মসলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে এবং কৃষিতে কৃষকদের সরকারী ভাবে  সার্বিক সহযোগিতা করা হবে।

    উপস্থিত কৃষক জাহিদুল ইসলাম বলেন অন্যান্য ফসলের থেকে আদা চাষে আমি বেশি লাভবান হয়েছি।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, কৃষি কর্মকর্তা উমর ফারুক, ফকির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ও  উপ-সহকারী কৃষি অফিসার লতিফুল বারী সহ প্রমুখ।


     

    মোস্তাফিজুর রহমান/ লালমনিরহাট


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ