ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবসে স্মরণ সভা

    বামনডাঙ্গায় চার পুলিশ হত্যা দিবসে স্মরণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা দিবসের ৯ম বর্ষপুর্তি উপলক্ষে স্মৃরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে তদন্ত কেন্দ্র চত্ত্বরে সোমবার  গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জমান প্রমূখ।

    বক্তাগণ অবিলম্বে চার পুলিশ হত্যা মামলার আসামীদের বিচারের জোর দাবি জানান। পাশাপাশি জঙ্গিবাদরা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই জন্য জনতা এবং পুলিশকে এক সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে নিহত চার পুলিশ সদস্যের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সালাম প্রদান করা হয়। শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সাঈদী ভক্তদের নারকীয় তান্ডবে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য নিহত হয়। নিহত চার পুলিশ সদস্য হলেন- তোজাম্মেল হোসেন, বাবলু মিয়া, হয়রত আলী ও খাজা নাজিম উদ্দিন (জিআরপি)।  


    হযরত বেল্লাল/ সুন্দরগঞ্জ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ