ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মোংলায় নবলোকের মাঠ দিবস পালিত

    মোংলায় নবলোকের মাঠ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় নবলোকের মাঠ দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ও নবলোক পরিষদ এর বাস্তবায়নে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের শিরীনা বেগমের বাড়ি পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্প বসতবাড়িতে সারাবছর ত্রিস্তরে সবজি চাষ প্রযুক্তি সম্পর্কিত মাঠ দিবস পালিত হয়।

    মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

    অন্যান্যদের মধ্যে টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক মোঃ বোরহান সরদার এবং এ্যাসিস্টান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) মোঃ আব্দুর রহমান ও ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ ইস্রাফিল শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য প্রযুক্তি সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রতুশ্রুতি দেন।

    নবলোক মোংলা ও মোড়েলগঞ্জ এ ২টি উপজেলায় মোট ৬টি ইউনিয়ন নিয়ে কাজ করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে
    ত্রিস্তরে সবজি চাষ, মিশ্র মাছ চাষ, ভেটকি চাষ, ব্রয়লার পালন, লেয়ার পালন, ছাগল পালন, পোনা উদ্যোগতা তৈরি, মোবাইল সার্ভিসিং ট্রেনিং,সেলাই মেশিন ট্রেনিং ও প্রাণী সম্পদ ট্রেনিংসহ উন্নয়ন মূলক কাজ করে আসছে।

    অনুষ্ঠানে নবলোকের কার্যক্রম বিষয়ে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রম চলমান রাখার বিষয়ে তিনি পরামর্শ দেন।

    মাঠ দিবসে নবলোক পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন