ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সৈকত, উদাসীন কর্তৃপক্ষ

    মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সৈকত, উদাসীন কর্তৃপক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলিফিশ এক ধরনের অমেরুদন্ডী প্রাণী। পৃথিবীর সব মহাসাগরে জেলফিশ দেখাতে পাওয়া যায়। ইংরেজি নাম হিসেবে এটিকে চন্দ্র জেলিফিশ  বলা হয়ে থাকে। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়; এর মেরুদন্ড নেই।   এটি শুধুমাত্র সীমাবদ্ধ গতি এবং স্রোতের সঙ্গে প্রবাহিত হয়।  

    এ প্রজাতিটি উত্তর ইউরোপের পূর্ব আটলান্টিক উপকূল এবং নিউ ইংল্যান্ড এবং পূর্ব কানাডার উত্তর আমেরিকার পশ্চিম আটলান্টিক উপকূলের সঙ্গে পাওয়া যায়। সাধারণভাবে এটি উপকূলীয় প্রজাতির প্রাণী এবং এগুলো প্রাচীর এবং আশ্রয় অঞ্চলে পাওয়া যায়। বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা থেকে দিন দিন কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে আসছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিশ। মৃত্যু জেলিফিশে সয়লাব হয়ে আছে সমুদ্রসৈকত।

    জেলিফিশগুলো কোনটা দেখতে চাঁদের মতো আবার কোনটা দেখতে অক্টোপাসের মতো।  শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় সৈকতরে গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে সৈকতের বালুতে আটকে পড়ে জেলিফিশের মৃত্যু হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তবে, এখন এসব জেলিফিশ পচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই জেলিফিশের মৃত্যুর রহস্য উন্মোচন ও সৈকত থেকে অপসারণের দাবি জানিয়েছেন পর্যটকরা।  

    এর আগে, বেশ কয়েকবার সৈকতে শত শত মৃত জেলিফিশ ভেসে আসে। কলাপাড়া উপজেলো সিনিয়র মৎস্য কর্তকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী স্রোতের উল্টো চলতে পারে না। তবে, এসব জেলিফিশ কী কারণে ভেসে আসছে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি। দ্রুত জেলিফিশের মৃত্যুর কারণ উদঘাটন করে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্যের সঙ্গে সংশ্লিষ্টরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ