ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র

    বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা নির্বাচন অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লেগে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও যন্ত্রপাতি।  

    সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

    তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বরগুনা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি।

    জানা গেছে, আগুনে ২০২৩ সালের ভোটার তালিকা, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, একটি ফ্রিজ এবং ১৫-২০টি পুরোনো ব্যালট বাক্স পুড়ে গেছে।  

    বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ভোরে পরিচ্ছন্নতাকর্মী অফিসে কাজ করছিলেন। হঠাৎ একটি কক্ষে আগুন দেখে তিনি বিষয়টি অন্যদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কক্ষটিতে এসময় কেউ ছিলেন না। 

    বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন শুধু হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে। মূল স্টোর রুম অক্ষত রয়েছে।

    আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ফ্রিজের লুজ কানেকশন থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ