ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি

    এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিস।

    খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে আলতাফ হোসেন মাঝির জালে রাতে ২ কেজি ৭শ গ্রামের রাজা ইলিশটি মাছটি ধরা পরে। বিএফডিসি মৎস্য ঘাটে বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার মাছটি ২ লাখ ৩৬ হাজার টাকা মন হিসেবে ক্রয় করেন।

    বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত  বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যেও জেলের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের রাজা ইলিশ ধরা পড়ায় আমরা খুশি। এখন মাছটি খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে। 

    এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা এখনও আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ