ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল

     খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। এ ছাড়া ১ হাজার ৫ জন পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

    বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এসব আবেদনের বিপরীতে মোট ৫০ হাজার ২৯৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

    এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তখন বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

    বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৯০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৪৫৮ জন।

    প্রকাশিত মূল ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেন ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় বহিষ্কার করা হয় ২৪ জনকে।

    উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর নতুন করে বেশ কয়েকজন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৭৯ জন ফেল থেকে পাস করেছেন। পাশাপাশি ১১২ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।

    এ ছাড়া ১ হাজার ৫ জন পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে ৩ হাজার ১১৮ জনের।

    বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, পুনর্নিরীক্ষণের পর ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে ১১২ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ