ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন অরুণা বিশ্বাস

     মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করলেন অরুণা বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে কু-ইঙ্গিতপূর্ণভাবে কথা বলে ভিডিও প্রকাশ করার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। যার নং ৩৭৮। জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি (অরুণা বিশ্বাস) তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।

    এ ব্যাপারে একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস বলেন, ‘মালেক আফসারী ভিডিওতে যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ, এসব আমাকে সামাজিকভাবে সম্মানহানি ঘটিয়েছে। আমি তাকে (মালেক আফসারী) ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে থেকে করা। ’ ওই ভিডিওতে মালেক আফসারী অভিনেত্রী সুচরিতাকে উদ্দেশ্য করেও নানা কথা বলেন।

    ভিডিওর মধ্যেই সুচরিতার একটি ভিডিও মালেক আফসারী দেখাচ্ছিলেন, যেখানে সুচরিতা বলছেন আমরা ‘ভদ্রলোক। ’ এই কথার আপত্তি জানিয়ে মালেক আফসারী বলেন, আপনি ভদ্রলোক নন আপনি ভদ্র মহিলা। এসব নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হওয়ার মধ্যেই অরুণা বিশ্বাসের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার বিষয়টি জানা গেল।

    এদিকে জিডির ব্যাপারে গণমাধ্যমকে মালেক আফসারী বলেন, ‘আমি খবরটা মাত্রই শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি, তাই আমি এ নিয়ে এখন কিছু বলতে চাই না।’ প্রসঙ্গত, মালেক আফসারী পরিচালিত ‘ক্ষমা’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন অরুণা বিশ্বাস। ছবিতে তার নায়ক ছিলেন মান্না। এছাড়াও মালেক আফসারী ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমার মতো জনপ্রিয় সব ছবি দর্শকদের উপহার দিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ