ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • প্রথম ওয়েব সিরিজে শবনম ফারিয়া

    প্রথম ওয়েব সিরিজে শবনম ফারিয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তি প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রোডাকশন হাউজ কপ ক্রিয়েশন নির্মাণ করেছে ‘বিলাপ’ শিরোনামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

    আসন্ন ঈদুল ফিতরে ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, ২ মিনিট ৪২ সেকেন্ডের ঝলকে ‘বিলাপ’ দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের বদৌলতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকরাও ট্রেলারটির প্রশংসা করছে। নির্মাণের ধরন ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রের উপস্থাপন অনেককেই মুগ্ধ করেছে।

    ওয়েব সিরিজটি প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘ট্রেলার দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা ভাবিনি। পুরো টিম দর্শক প্রতিক্রিয়া দেখে খুবই এক্সাইটেড। আমার ধারণা পুরো সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে।

    ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এভাবে এগিয়ে যাবে গল্প।’

    ‘বিলাপ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে যাদের দেখা যাবে -শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত (স্পেশাল এপিয়ারেন্স) এবং আরও অনেক।

    ‘বিলাপ’ শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ, এবং সেই সাথে সে শরিফুল রাজের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধর্মী দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

    ওয়েব সিরিজটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে মিছিল সাহা এবং এতে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ