ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা 
  • নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

    নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।  

    বুধবার (৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহর মাইজদীর পৌর বাজারে নোয়াখালী জেলা শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

    মাইজদী পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি।  

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম,সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামালুর রহিম।  

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকারের হাতে আজ সব কিছু জিম্মি হয়ে আছে। সরকারের পতন ছাড়া এসব কিছুই ঠিক হবেনা। এ সময় উপস্থিত নেতাকর্মিরা সরকারকে ক্ষমতাচ্যুত করার স্লোগান দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ