ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • 'দেশে নীরব দুর্ভিক্ষ চলছে'

    'দেশে নীরব দুর্ভিক্ষ চলছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু ব্যয় বাড়ছে। অতিমাত্রায় দুর্নীতি, ঘুষ এবং মুদ্রা পাচার চলছে। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য লাগামহীনভাবে বাড়ছে।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ঘুষ দুর্নীতি বন্ধ করার একটি মাত্র পথ হলো এই সরকারের পতন। এই অনিবার্য পতনটি নিশ্চিত করতে হবে আজকের ছাত্র সমাজের। অতীতে এই দেশে ছাত্র সমাজ অনেক পরিবর্তন ঘটিয়েছে, অনেক বিপ্লব করেছে। সুতরাং আপনাদের সংগঠিত হয়ে রাস্তায় নামতে হবে। 

    তিনি বলেন, আপনারা ১৯৭২ থেকে ৭৫ সময়টা দেখেননি। তখনকার চেয়ে এখনকার অবস্থা আরও ভয়াবহ। তখন এতটা পুলিশি তাণ্ডব ছিল না। রক্ষীবাহিনীর তাণ্ডব ছিল। তারপরও আমরা তাদেরকে প্রতিহত করতে পেরেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ