ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • চুরি করতে গিয়ে ভোলার সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভাই আটক

    চুরি করতে গিয়ে ভোলার সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভাই আটক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামে সিঁদ কেটে ঘর চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ভোলার রাজাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল খালেকের ভাই মনির (২৭) ওরফে চোরা মনির।

    রোববার মধ্যরাতে ওই গ্রামের নিজাম রাঢ়ীর বসতি ঘর চুরি করতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, মনির রোববার মধ্যরাতে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

    রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান জানান, মনিরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। মনির একজন চিহ্নিত চোর বলেও জানান তিনি।

    মনিরের ভাই রাজাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল খালেকের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি তাঁর পদপদবী গোপন রেখে জানান, সম্ভাব্য ইউপি সদস্য নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ