ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • র‌্যাব-৮ এর অভিযানে পিস্তলসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে পিস্তলসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
    ছবি : গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার গভীর রাতে ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে অস্ত্র, ম্যাগাজিন, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা সংশ্লিষ্ট থানায় ।

    আজ রোববার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র ব্যবসার গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮। অভিযানের এক পর্যায়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুরাতন বাসস্ট্যান্ড ভাংগা রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন মোঃ শামসু শিকদার (২৭), মোঃ সোহেল শেখ (২৮), মোঃ শাহাজান শিকদার (৩৭) ও মোঃ পাভেল মুন্সি (২৫)।


    তাদের কাছ থেকে ১ টি ৯ এমএম  বিদেশি পিস্তল ও পিস্তলের ১টি ম্যাগাজিন, ১ টি মোটর সাইকেল, এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করেন র‌্যাবের সদস্যরা।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিসি- ২ এর ডিএডি মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ