ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ‘ক্রিমিয়া ইস্যুতে পশ্চিমারা সোচ্চার হলে এমন দিন দেখতে হতো না’

    ‘ক্রিমিয়া ইস্যুতে পশ্চিমারা সোচ্চার হলে এমন দিন দেখতে হতো না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। নানান নিষেধাজ্ঞা দিয়েও রুশ আগ্রাসন ঠেকানো যাচ্ছে না। 

    এমন পরিস্থিতিতে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় পশ্চিমা দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে এমন দিন দেখতে হতো না। রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। খবর আনাদোলুর। 

    তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া। পরে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম?
    ইউক্রেন যুদ্ধে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি আত্মসংযম ও স্বাভাবিক চিন্তা গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে।

    ইউক্রেনের বৈধ সংগ্রামের সমর্থন করে এরদোগান বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব ফ্যাসিবাদী অনুশীলন করছে আমরা তার পক্ষে নই। এটাও মেনে নেওয়া যায় না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ