ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • 'দ্রব্যমূল্যে কবে নিয়ন্ত্রণ আসবে বলার ক্ষমতা নেই'

    'দ্রব্যমূল্যে কবে নিয়ন্ত্রণ আসবে বলার ক্ষমতা নেই'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কবে নাগাদ দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বাড়ছে, তারপরও দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার কিছু কৌশল গত কাজ করছে।

    আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের চতুর্থ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

    এম এ মান্নান আরও বলেন, মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে যখন দেখছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি। উনি এখন বিদ্যুতের নিচে ২৪ ঘণ্টা বাস করেন, ডিজিটাল বাংলাদেশে বাস করেন, ঘর থেকে বের হলেই সুন্দর রাস্তা পেয়েছেন। আগে উনারদের সময়ে এসি চলত না, এখন উনি এসির নিচে বসে উল্টাপাল্টা কথা বলে আওয়ামী লীগ সরকারকে খুঁচা দিচ্ছেন। 

    তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশে আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে হ্যাঁ কোন খাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ পেতে হবে, সাক্ষী পেলে তাদের বিচার হবে। বিচার করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই, বিচার করার ক্ষমতা আদালতের। সুতরাং যারাই বাংলাদেশে দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ