ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মহিলা দলের ১২ নেত্রী বহিষ্কার

     মহিলা দলের ১২ নেত্রী বহিষ্কার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ নেত্রীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শনিবার (১২ মার্চ) কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিন আরা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু ও মাসুদা খান লতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যাযের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    এছাড়া মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহ সভাপতি মুনমুন, মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতয়ালী থানা শাখার সদস্য মিতা দত্ত, সুত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম এবং যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যাযের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    সংগঠনের এই ১২ নেত্রীকে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বহিষ্কার করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ