ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল

    মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাশকতার অভিযোগে করা মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আজ রবিবার মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। 

    আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন। 

    ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
    মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৮ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ