ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • প্রথম বায়োপিকে সাঁতারু হবেন কিয়ারা

    প্রথম বায়োপিকে সাঁতারু হবেন কিয়ারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার সাঁতারু চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। পর্দায় এ অভিনেত্রীকে দেখা যাবে ভারতের আলোচিত সাঁতারু ভক্তি শর্মার ভূমিকায়। এটি হবে কিয়ারার প্রথম বায়োপিক ছবি। যার চিত্রনাট্য লিখেছেন 'রাজি' ও 'লুটেরা' ছবির সফল্য চিত্রনাট্যকার ভবানী আইয়ার। ছবির নাম চূড়ান্ত না হলেও ভক্তি শর্মার চরিত্রে যে কিয়ারা থাকছেন, তা নিশ্চিত করেছেন চিত্রনাট্যকার নিজেই।

    কিয়ারার পাশাপাশি ছবিতে আর কোন কোন শিল্পী অভিনয় করবেন এবং নির্মাণসংশ্নিষ্ট বিভিন্ন বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

    ভক্তি শর্মা এশিয়ার সর্বকনিষ্ঠ সাঁতারু, যিনি অ্যান্টার্কটিকার হিমশীতল জলে সাঁতার কেটে রেকর্ড গড়েন। ভক্তির সাফল্যের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা লীনা শর্মা। তার কাছেই সাঁতারের প্রশিক্ষণ নিয়েছিলেন ভক্তি। প্রথম বায়োপিক ছবি এবং নতুন একটি চরিত্রে অভিনয় নিয়ে কিয়ারা আদভানি দারুণ উচ্ছ্বসিত।

    তার কথায়, 'বায়োপিক মানেই একটি চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়া। অন্য একজন মানুষে রূপান্তরিত হয়ে পর্দায় অভিনয় মোটেও সহজ নয়। এটা দারুণ চ্যালেঞ্জিং কাজ। তাই চ্যালেঞ্জ নিয়ে ভক্তি শর্মার চরিত্রটি পর্দায় তুলে ধরতে চাই। আশা করছি, যে পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে তাতে ভালো একটি ছবি হবে।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ