ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আগাম জামিন পেলেন মডেল-অভিনেত্রী সুবাহ

    আগাম জামিন পেলেন মডেল-অভিনেত্রী সুবাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামী ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় শাহ হুমায়রা হোসেন সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

    গত ১৭ ফেব্রুয়ারি সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী ইলিয়াস। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়। 

    উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হঠাৎ করে বিয়ের ঘোষণা দেন গায়ক ইলিয়াস ও মডেল-অভিনেত্রী সুবাহ। কিন্তু একমাস না যেতেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বিভিন্ন অভিযোগে পাল্টাপাল্টি মামলা করেছেন তারা।
    আগাম জামিন পেয়ে সুবাহ গণমাধ্যমকে জানান, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এনে ইলিয়াস মামলা করেছিলেন। আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ