ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পার্বত্য জেলার অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ

    পার্বত্য জেলার অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এ তিন পার্বত্য জেলায় থাকা অবৈধ ইটভাটাগুলো ছয় সপ্তাহের মধ্যে ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই আদেশ বাস্তবায়নের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

    সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
     
    জনস্বার্থ করা এক রিটের আদেশ অনুযায়ী, উল্লেখিত তিন জেলা প্রশাসনের পক্ষে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে বলা হয়, ৩ পার্বত্য জেলার ২০টি উপজেলায় থাকা ৬৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এরপর হাইকোর্ট সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে ৯ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দাখিল করার নির্দেশ দেন।

    ওই আদেশ অনুসারে সোমবার রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, ৩ পার্বত্য জেলায় ১৩০টি অবৈধ ইটভাটা রয়েছে। এরপর শুনানি শেষে হাইকোর্ট তিন জেলা প্রশাসককে তালিকা অনুসারে অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

    গত ২৫ জানুয়ারি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে  রিট দায়ের করে। এরপর ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ রুলসহ আদেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ