ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশালে দুটি মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

    বরিশালে দুটি মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা
    মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস এর ভ্রাম্যমান আদালত এই অর্থদণ্ড দিয়েছে।

    তথ্য নিশ্চিত করে নির্বাহী হাকিম লাকী দাস জানান, ‘জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশে নগরীর বটতলা এবং গোড়াচাঁদ দাস রোড এলাকায় অভিযান পরিচালনা করেন তারা।

    এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মুসলিম সুইটস এন্ড রেস্তোরাঁ ও শশী মিষ্টান্ন ভান্ডারকে মোবাইল কোর্টে পৃথকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিএসটিআই’র বৈধ লাইসেন্স না থাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের মেয়াদ বা কোন সিল না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ওই দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম লাকী দাস।

    ভ্রাম্যমান আদালতে প্রসিকিউসন করেন বরিশাল বিএসটিআই’র ল্ডি অফিসার (সিএম) রিগ্যান বৈদ্য। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ