ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এবার ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি

    এবার ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবার ৫ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান ও প্রতীকী অনশন।

    শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    রিজভী জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে ২২ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগরে ও ৩০ মার্চ সব জেলা সদরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে।

    ৩১ মার্চ উপজেলা পর্যায়ে ও ২ এপ্রিল ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে। তবে ঢাকায় কোথায় অনশন কর্মসূচি পালন করা হবে, তা পরে জানানো হবে। 

    এর আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টানা ১২ দিন কর্মসূচি পালন করে বিএনপি। জেলা পর্যায়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ