ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • 'সরকারের হরিলুটের কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে'

    'সরকারের হরিলুটের কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয়, সরকারি-বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। আজকে সংবাদপত্রে আছে মা এসে লাইনে দাঁড়াচ্ছে, মেয়ের বিয়ে হয়েছে সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে শুধু দুর্ভিক্ষের ছায়া নয়, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা বর্তমান সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত।
     
    এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ