ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • 'ইসির সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই'

    'ইসির সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইসির সঙ্গে সংলাপে অনুপস্থিতি সংখ্যা দেখে বোঝা যায় এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই, এই নির্বাচন কমিশনের কোনো সংলাপ নিয়ে বিএনপিরও কোনো আগ্রহ নেই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না ইসি।’

    মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    ফখরুল বলেন, ‘ইসি যতই সংলাপ করুক, এই সংলাপ কোন কাজে আসবে না। বিএনপির একমাত্র দাবি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।’

    তিনি বলেন, ‘গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর খদাম বৃদ্ধির জন্য বিএনপির আন্দোলন করছে এবং ভবিষ্যতেও আন্দোলন করে যাবে। বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধি ফেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে।’ জিনিসপত্রের মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ