ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে বাল্যবিয়ের অপরাধে বর-শ্বশুর ও কাজী হাজতে

    পটুয়াখালীতে বাল্যবিয়ের অপরাধে বর-শ্বশুর ও কাজী হাজতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে বাল্যবিয়ের অপরাধে বর ও কাজীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

    এর আগে রোববার দিবাগত রাতে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী কন্যার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন- বর মো. মান্না (২৩), বাল্যবিয়ের শিকার স্কুলছাত্রীর বাবা মো. সবুজ (৩৫) ও কাজী মো. সিরাজুল ইসলাম (৬৫)।

    পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের মৃত জামাল চৌকিদারের ছেলে মান্নার সঙ্গে একই ইউনিয়নের আরজবেগী গ্রামের সবুজের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে হচ্ছিল। বিষয়টি টের পেয়ে দশমিনা থানা পুলিশ রোববার রাতে আরজবেগী গ্রামের বিয়েবাড়ি থেকে কাজী মো. সিরাজুলসহ বর মান্না ও কনের বাবা সবুজকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে আটক করে।

    পরে সোমবার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওইদিন দুপুরেই তাদের আদালতে নিলে বিচারক তিন জনকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

    দশমিনা থানার ওসি জসিম উদ্দিন জানান, বাল্যবিয়ে দেয়ায় ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ