ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ১৯৮২ সালের ২৪ মার্চ দেশের ইতিহাসে কালো অধ্যায় : মির্জা ফখরুল

    ১৯৮২ সালের ২৪ মার্চ দেশের ইতিহাসে কালো অধ্যায় : মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৮২ সালের ২৪ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ দিনে তৎকালীন সেনাপ্রধান এরশাদ জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকারকে বন্দুকের নলের মুখে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে বহুদলীয় গণতন্ত্র হত্যা করেন।

    ‘কালো দিবস’ উপলক্ষে বুধবার বিকেলে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।  

    মির্জা ফখরুল বলেন, সংবিধান স্থগিত করে কেড়ে নেওয়া হয়েছিল বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতাসহ সব নাগরিক স্বাধীনতা। স্বৈরাচার এরশাদের অবৈধ ক্ষমতা দখলের এ দিনটি জাতির ইতিহাসে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত।

    গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে স্বাধীন মতপ্রকাশের অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়— উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ স্বৈরাচার এরশাদ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে ইতিহাসের নির্লজ্জ স্বৈরতন্ত্র কায়েম করেন। এরশাদ কেবলমাত্র ক্ষমতা দখল করে ক্ষান্ত থাকেননি বরং জনগণের ওপর নির্যাতন চালিয়ে দীর্ঘ ৯ বছর দেশবাসীকে এক চরম দুর্বিষহ অবস্থার মধ্যে নিক্ষেপ করেন।

    তিনি বলেন, স্বৈরশাসক এরশাদের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দি করেছে। দেশে সব নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপহরণ করা হয়েছে। বারবার যিনি গণতন্ত্রকে স্বৈরাচারের বন্দিশালা থেকে মুক্ত করেছেন সেই আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দি করে রাখা হয়েছে।

    দল, মত, শ্রেণি ও পেশা নির্বিশেষে সব পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে বর্তমান দুঃসহ দুঃশাসন থেকে মুক্তি দিতে সংগ্রামী অভিযাত্রায় শামিল হওয়ার আহবান জানান মির্জা ফখরুল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ