ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • এখন বিদ্যুৎ যায়না, এটাই উন্নয়ন- পানিসম্পদ প্রতিমন্ত্রী

    এখন বিদ্যুৎ যায়না, এটাই উন্নয়ন- পানিসম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম- এমপি বলেছেন, ‘আগামী ৩-৪ মাসের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল করবে। আগে দেখতাম ঘন ঘন বিদ্যুৎ যেতো। আর কখন আসবে তাও বলতে পারতাম না। কিন্তু এখন বিদ্যুৎ চলে যায়না। এটাই হলো উন্নয়ন, সবাইকে সেটা বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও ভালো চান বলেই আজ আমরা কোথায় থেকে কোথায় চলে এসেছি।

    বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর একটি হোটেল মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। স্বাধীন বাংলাদেশে তাঁর সাড়ে ৩ বছরের সময়কালে সেটি বাস্তবায়ন করে যেতে না পারলেও, শক্ত-মজবুত একটা ভিত রচনা করে গেছেন। ১৯৭৫ সালে তাকে হত্যার পরে ২১ বছর বিভিন্ন সরকারের কারণে তাঁর সেই কাজ অগ্রসরও হতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পরে এখন দেশের উন্নয়নের চিত্র আপনারা সবাই দেখতে পাচ্ছেন।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ছোট একটি দেশ। কিন্তু এখানে জনসংখ্যা বিপুল। দিন দিন জনসংখ্যা বাড়লেও আয়তন বাড়েনি। তারমধ্যেও আজ আমরা এগিয়ে যাচ্ছি। একসময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, এখন আমরা উন্নয়নের সোপানে চলে গিয়েছি। ২০৩০ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী পৌছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

    জাহিদ ফারুক শামীম বলেন, ‘বর্ষায় উজান থেকে আসা পানির সাথে প্রচুর পরিমানে পলি মাটি আসায় নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমরা এগুলো খনন করে সবকিছু নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছি। জনসংখ্যা বাড়ার জন্য দিনে দিনে কৃষিজমি কমে যাচ্ছে। বিভিন্ন উপায়ে কৃষিজমি রক্ষার জন্য কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, করোনায় অনেক দেশ পিছিয়ে পড়লেও আমরা এগিয়ে যাচ্ছি। ভ্যাকসিন ক্রয়ের জন্য স্বাস্থ্যখাতে ৪০ হাজার কোটি টাকা রাখা বাজেট রেডি রাখা হয়েছিলো। অর্থাৎ যে কোন মূল্যে আমরা ভ্যাকসিন ক্রয় করবো এবং মানুষকে দেয়া হবে। আর মানুষকে বিনামূল্যেও ভ্যাকসিন দিতে পেরেছে সরকার। আবার আমাদের দেশে করোনাকালে তেমনভাবে মানুষের মৃত্যুও হয়নি।

    তিনি বলেন, সরকার কাজ করে যাচ্ছে, দেশে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। করোনায় অনেক দেশের সবকিছু মুখ থুবরে পরলেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ এখন করোনামুক্ত এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পানি সম্পদ মন্ত্রনালয়ে ৮২টি প্রকল্প দেশের বিভিন্ন জায়গায় চলমান।

    প্রতিমন্ত্রী বলেন, ‘বরগুনাতে দুটি প্রকল্প পাশ করা হয়েছে, আরো তিনটি প্রকল্প হবে। পিরোজপুরে ২ টা প্রকল্প হবে। পটুয়াখালীর বাউফল, ঝালকাঠির নলছিটি ও বরিশালে প্রকল্প নেয়া হয়েছে। সবকাজগুলো ২-১ মাসের মধ্যে শুরু হয়ে যাবে। নদী ভাঙ্গন কবলিত মানুষের কথা প্রধানমন্ত্রী চিন্তা করেন। তিনি অসহায় দুঃখী মানুষের কথা চিন্তা করেন। আর চিন্তা করেন বলেই করোনাকালীন সময়ে তিনি বিভিন্ন ধরনের প্রনোদনা দিয়েছেন। মনে রাখবেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়।

    সংলাপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক সংসদ সদস্য টিপু সুলতান, সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা সভাপতি শাহ্ সাজেদা, জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা রায়, বরিশাল জেলা সুজন সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রমুখ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ