ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

    বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষড়যন্ত্রের সব পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।


    রোববার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে না এলে আওয়ামী লীগ নয়, একদিন বিএনপিকেই মাঠ ছেড়ে পালাতে হবে। তারেক রহমানও কিন্তু মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

    বর্তমানের আওয়ামী লীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ধমকের সুরে কথা বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। কিন্তু বিএনপি যত দাবি করুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।


    এ সময় বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে আছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    তিনি বলেন, যে বাংলাদেশ এক দশক আগেও ছিল বিদ্যুৎ সুবিধার বাইরে, সেই বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। যে বিশ্বব্যাংক নানা অপবাদ দিয়ে পদ্মা সেতুর প্রকল্প থেকে সরে গেছে, তারা এখন তাদের ভুল প্রকাশ্যে স্বীকার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা উদ্যোগের ফলে সবই সম্ভব হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ