ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • নিম্ন আদালতের মামলার হিসাব চেয়েছেন সুপ্রিম কোর্ট

    নিম্ন আদালতের মামলার হিসাব চেয়েছেন সুপ্রিম কোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধস্তন আদালতে বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা সরজমিনে গণনা করে এবং তদন্তাধীন থাকা মামলার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

    প্রধান বিচারপতির এ নির্দেশনা সম্প্রতি ট্রাইব্যুনালসহ সব নিম্ন আদালতের প্রতি বিজ্ঞপ্তি আকারে জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালতে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরজমিনে মোকদ্দমার নথি গণনা করে ছক অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ড কপি এবং ইমেইলে সফট কপি পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

    এছাড়া পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করে পাঠাতে হবে।

    এর আগে গত ২৭ জানুয়ারি অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য আট বিভাগে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেন প্রধান বিচারপতি। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় আট কমর্কর্তাকেও দায়িত্ব দেওয়া হয়।

    ‘মনিটরিং কমিটি ফর সার্বরডিনেট কোর্টস’ শীর্ষক শিরোনামের কমিটির ঢাকা বিভাগের দায়িত্বে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ