ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হরতাল ঘিরে উত্তাপ, পিকেটিং করবে বাম জোট

    হরতাল ঘিরে উত্তাপ, পিকেটিং করবে বাম জোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) সারা দেশে অর্ধদিবস (ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালে কোনো ধরনের উসকানি দেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

    ভোর ৬টা থেকে বাম জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা পুরানা পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন এবং পিকেটিংয়ে যোগ দেবেন।

    রোববার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, হরতালে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।

    তিনি বলেন, ২৮ মার্চ ভোর ৬টা থেকে বাম জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা পুরানা পল্টনসহ ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন এবং পিকেটিংয়ে যোগ দেবেন।

    হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান  জানিয়ে সাইফুল হক বলেন, হরতাল সফল করতে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিক, কর্মচারী, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সব স্তরের ও শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

    দলমত নির্বিশেষে হরতালের সমর্থনে মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে উল্লেখ করে সাইফুল হক বলেন, তেল, চাল, ডাল ও পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধে এ হরতাল ডাকা হয়েছে। সুতরাং সব শেণিপেশার মানুষ এ হরতালকে সমর্থন দেবেন।

    ইতোমধ্যে হরতালের পক্ষে কয়েক লাখ প্রচারপত্র বিলি করা হয়েছে, পোস্টারও লাগানো হয়েছে। ঢাকাসহ সারা দেশে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গণদাবির এ হরতালের পক্ষে দেশের মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ