ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত শুশুক!

    কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত শুশুক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে চার ফুট দৈর্ঘ্যরে একটি মৃত পোরপোইস প্রজাতির শুশুক। তবে, শুশুকটির শরীরে কোনো দাগ না থাকলেও ওপরের আবরণটা উঠে গেছে।


    সোমবার (২৮ মার্চ) সকালে সমুদ্রসৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় কেএম বাচ্চু নামে এক পরিবেশকর্মী। পরে তিনি অন্যান্যদের খবর দিলে সংশ্লিষ্টরা উপস্থিত হয়।

    ওই পরিবেশকর্মী জানান, প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থের শুশুকটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন না থাকলেও ওপরের আবরণটা উঠে গেছে। ধারণা করা হচ্ছে, আজকে রাতে শুশুকটির মৃত্যু হয়েছে। পরে শুশুকটিকে মাটিচাপা হয়েছে।

    পটুয়াখালী ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে যে ডলফিনটি মৃত্যু অবস্থায় ভেসে এসেছে, এটি মূলত পোরপোইস জাতের ছোট শুশুক। আমাদের ব্লু-গার্ড সদস্যদেরকে পাঠিয়ে শুশুকটির স্যাম্পল সংগ্রহ করে রাখবো।  

    কুয়াকাটা জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের সমন্বয়কারী রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকের শুশুকটি আকারে ছোট, এটা বাচ্চা পোরপোইস। তবে, চলতি মাসেই কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত কচ্ছপ ও ডলফিন এলো। এগুলো কী কারণে এলো? জেলেদের জালে, বড় সামুদ্রিক যানের ধাক্কায় এবং বয়সের আধিক্যর কারণে মারা যাচ্ছে কিনা। তা খতিয়ে দেখা উচিত। আমরা বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ