ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালের হাজারো মানুষের পাশে 'অভিযাত্রিক'

    বরিশালের হাজারো মানুষের পাশে 'অভিযাত্রিক'
    ছবি : ইফতার সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নদীবন্দর ও বাস টার্মিনাল গুলোর ছিন্নমূল,  দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে দ্বিতীয় দিনের মতো খাদ্য সহায়তা দিয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন। মঙ্গলবার পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে নগরীর নদী বন্দর এলাকায়  দুই শতাধিক ছিন্নমূল ও দিনমজুর মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এরপর নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার তিন শতাধিক অসহায় মানুষ ও পথচারীরাও পান সংগঠনটি কর্তৃক বিতরণকৃত খাদ্য সামগ্রী।

    গত সোমবার এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সভাপতি এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি পুলক চ্যাটার্জি।

    এদিনও পাঁচশতাধিক মানুষকে ইফতার হিসেবে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী শফিক মুন্সি, অভিযাত্রিক ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সংগঠক আলীম সালেহী, রক্তিম হাসান, মুয়ীদুর রহমান বাকি সহ সংগঠনটির স্বেচ্ছাসেবী ও অন্যান্যরা।

    উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে সহায়তা করছে অভিযাত্রিক। বর্তমানে রাজধানী ঢাকা ও পটুয়াখালী জেলায় তিনটি বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিশুকে শিক্ষা সহায়তা দিচ্ছে সংস্থাটি।এছাড়া চলমান করোনা পরিস্থিতির শুরু থেকেই সংস্থাটির পক্ষ থেকে সারাদেশে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ