ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রমজানে আদালতের নতুন সময়সূচি নির্ধারণ

    রমজানে আদালতের নতুন সময়সূচি নির্ধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান উপলক্ষে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের  সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে।

    আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে, আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।  

    হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫মিনিট পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।  

    অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫মিনিট থেকে সাড়ে তিনটা পযন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।  

    অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ