ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশালে অস্ত্র মামলায় গৌরনদীর যুবকের কারাদণ্ড

    বরিশালে অস্ত্র মামলায় গৌরনদীর যুবকের কারাদণ্ড
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিকালে বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. শিবলী নোমান খান এই দণ্ডাদেশ দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় আসামি সরোয়ার প্যাদা আদালতে অনুপস্থিত ছিলেন।

    দণ্ডিত শিবলী নোমান খান বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকার মৃত আজাহার মৃধার ছেলে। কারাদণ্ডের পাশাপাশি পলাতক সরোয়ার প্যাদাকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন বিচারক।

    ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাসেল হোসেন সিকদার মামলার বরাত দিয়ে জানান, ‘২০১৮ সালের ৬ জুলাই র‌্যাবের অভিযানে আটক হয় সরোয়ার প্যাদা। এসময় তার কাছ থেকে আমেরিকার তৈরী একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

    এ ঘটনায় ওইদিনই র‌্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৫ আগস্ট তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন আসামি সরোয়ারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    পরবর্তীতে ট্রাইব্যুনালে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার অস্ত্র আইনে ১০ বছর এবং বিস্ফোরক আইনে সাত বছরসহ মোট ১৭ বছরের সশ্রম করাদণ্ডের আদেশ দেন বিচারক। তবে দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ