ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না : জয়

    ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না : জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে, না খেয়ে আরেকজনের কথা চিন্তা করে এগিয়ে যায়। নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে পেছনে রাখে না, সবসময় সামনে গিয়ে নেতৃত্ব দেয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জীবন বাজি রাখার নেতৃত্ব ছাত্রলীগের আছে।

    বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের পুরোনো ভবন প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

    আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগকে কেউ কখনও পেছনে ফেলে রাখতে পারবে না। কারণ যিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যার দীর্ঘদিনের ত্যাগের ফল আজকের এই বাংলাদেশ, সেই মহান নেতা ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্রলীগকে মনে রাখতে হবে, আমরা যেন বাজে কোনো শিরোনাম না হই। আমাদের কোনো কর্মকাণ্ডে যদি আমাদের প্রাণপ্রিয় নেত্রী কষ্ট পান, সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

    নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আলিমুল হক, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ