ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সালমান খানের দুই বোন করোনায় আক্রান্ত

    সালমান খানের দুই বোন করোনায় আক্রান্ত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুরু থেকেই করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি দাতব্য সংস্থার মাধ্যমে অসহায়দের কাছে খাবারও পৌঁছে দিচ্ছেন তিনি।

    এমন অবস্থা সালমানের নিজের পরিবারেই করোনা হানা দিলো। আক্রান্ত হয়েছেন তার দুই বোন অলভিরা ও অর্পিতা।

    বিষয়টি ‘ভাইজান’ নিজেই জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, দূরের মানুষদের আক্রান্ত হওয়া ও তাদের চিকিৎসার নানা সমস্যার কথা শুনেছি এতোদিন। এবার করোনা আমার ঘরের ভিতরে চলে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি মারাত্মক, সকলের কোভিড সতর্কতা মেনে চলা দরকার।  

    ৫১ বছর বয়সী অলভিরা সালমান খানের নিজের বোন। তার স্বামী পরিচালক অতুল অগ্নিহোত্রী। আর অর্পিতাকে দত্তক নিয়েছে খান পরিবার, তবুও সে সবার প্রিয়। ২০১৪ সালে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় তার। প্রিয় দুই বোনের দ্রুত আরোগ্য কামনা করেছেন সালমান।

    এদিকে, সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে সালমান খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা ও দিশা পাটানি।
     
    ২০২০ সালে ‘রাধে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি আটকে যায়। এরপর ঘোষণা আসে ২০২১ সালের ঈদে মুক্তি দেওয়া হবে এটি।  

    প্রেক্ষাগৃহের পাশাপাশি একইদিনে সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিপ্লেক্সেও। এছাড়া বিভিন্ন ডিটিএইচ সার্ভিসেও দেখা যাবে সিনেমাটি। ফলে অ্যাকশন সিনেমাটি ভাইজানের ভক্তরা যার যেখানে সুবিধা দেখতে পারবেন।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ