ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • নদীতে বাবা-মেয়ে লাশ, থানায় মামলা

    নদীতে বাবা-মেয়ে লাশ, থানায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে রোববার আজাহার আলীকে প্রধান আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় এই মামলা দায়ের করেন।

    মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের আব্দুল আজিজ (৪৮) ও তার মেয়ে জান্নাত (৪) নিখোঁজ হন। নিখোঁজের ৩৭ ঘণ্টা পর গত ৩১ মার্চ সকালে বাড়ির পাশের ঝিনাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দুপুরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাদের লাশ গত ৩১ মার্চ রাতে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। গত শুক্রবার সকালে তাদের লাশ দাফন করা হয়। 

    এর আগে পারিবারিক বিরোধের জেরে গত ২৩ মার্চ হামলা ও সংর্ঘষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে উভয় পক্ষ। গত ২৯ মার্চ এই মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন আব্দুল আজিজ। এদিন রাতেই প্রতিপক্ষ আজাহার আলীর লোকজন খোরশেদ আলম এবং আব্দুল আজিজের বাড়িঘরে হামলা চালায়।

    হামলার শিকার হয়ে ছোট মেয়ে জান্নাতকে সাথে নিয়ে ঝিনাই নদী পার হওয়ার চেষ্টা করেন আব্দুল আজিজ। কিন্তু এসময় হামলাকারীরা বাবা-মেয়েকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী রোকেয়া বেগম। এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে রোববার দুপুরে আজাহার আলীকে প্রধান আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।

    এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, এ বিষয়ে রোববার নিহতের স্ত্রী বাদি হয়ে ৫৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ