ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি

    ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নাম ফারিশতা। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্ট যাত্রা করবে। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকবে বলে জানিয়েছেন মাহি।

    রেস্তোরাঁ চালুর আগেই  প্রচারণা চালাতে রমজান জুড়ে ইফতারের পসরা সাজিয়ে বসেছে ফারিশতা টিম। তাই ফারিশতার  প্রচারণার অংশ হিসেবে রোববার মাহি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন ইফতারের আয়োজনে মাহি নিজ হাতে খাসির পায়া বিক্রি করবেন। 

    ঘোষণামতে সোমবার গাজীপুর ফারিশতার ইফতার বাজারে হাজির হন ঢাকাই ছবির এই নায়িকা। নিজে উপস্থিত হয়ে বিক্রি করেন ইফতার ও খাশির পায়া। নিজ হাতে খাশির পায়া ক্রেতার হাতে তোলে দেওয়ার সে ছবি ফেসবুকে পোস্ট্ও করেন। ক্যাপশনে লিখেন, 'আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামত আমি নিজ হাতে খাসির পায়াটা বিক্রী করেছি '

    রেস্তোরাঁ  নিয়ে মাহি বললেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না। রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি শুরুর মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করেছি।’ রেস্টুরেন্টের নাম ফারিশতা দেওয়ার পেছনে একটি কারণও আছে বলে জানালেন মাহি। তিনি জানান, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ